সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ঢাকা-নাগরপুর বাস সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:৩৯ পিএম

টাঙ্গাইলের নাগরপুর-ঢাকা রুটে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর অবশেষে ফিটনেসযুক্ত বাস নিয়ে নতুন নামে ‘ঢাকা-নাগরপুর’ সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 

আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নাগরপুর বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, “আমি আমার কথা রেখেছি। ফিটনেসবিহীন বাসগুলোর চলাচল নিষিদ্ধ করেছিলাম। নাগরপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজ ফিটনেসসম্পন্ন বাস আবার রাস্তায় নামতে পেরেছে।”

আরাফাত মোহাম্মদ নোমান জানান, চারাবাগ কাউন্টার থেকে ১০টি ফিটনেসযুক্ত বাস প্রাথমিকভাবে চলাচল শুরু করেছে এবং প্রতিটি বাসের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স তিনি নিজে যাচাই করেছেন। এবং রাস্তার চলমান কাজ সম্পন্ন হলে ভবিষ্যতে আরো উন্নতমানের বাস নাগরপুরবাসীকে উপহার দেওয়া হবে।

ইউএনও আরও বলেন, “এই বাসগুলো দুই মাস টেস্ট-রানে চলবে। এর মধ্যে কোনো অব্যবস্থাপনা, অভিযোগ বা অনিয়ম পাওয়া গেলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে- কোনো ছাড় দেওয়া হবে না। কারণ নাগরিক সেবা সর্বাগ্রে।” 

শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাড়া ছাড়ের ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, “যেসব শিক্ষার্থীর প্রমাণক থাকবে, তারা ভাড়ায় ডিসকাউন্ট পাবে।”

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, পাকুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, নাগরপুর বাসমালিক সমিতির সভাপতি মো. লোকমান মিয়াসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   নাগরপুর   বাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close