বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না: আমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:৩৬ পিএম

মানুষকে হত্যার দায়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান।

বুধবার (১৯ নভেম্বর) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 

আমান উল্লাহ আমান বলেন, ছাত্র-জনতা হত্যা মামলায় অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ড ও হেফাজতের সমাবেশে মানুষ হত্যাসহ বিভিন্ন হত্যার দায়ে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার আরো অনেকবার ফাঁসি হবে। 

নির্বাচন সময় মতো অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। একটি মহল ভারত থেকে বাংলাদেশে জ্বালাও-পোড়াও করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভার আগে, তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে শোভাপুরসহ নির্মাণাধীন বিভিন্ন রাস্তার কাজ পরিদর্শন করেন। এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনার   ফাঁসি   আমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close