সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      
বাগেরহাটে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:১৪ পিএম

বাগেরহাটে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড, উফশী ধান ও সূর্যমুখী বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। 

অনুষ্ঠানে মোট ২৩০০ জন কৃষকের মধ্যে ৪৬০০ কেজি বোরো হাইব্রীড ধানবীজ, ১০০ জন কৃষকের মাঝে ৫০০ কেজি উফসী ধানবীজ ৩৫০ জন কৃষককে সীর্যমূখী বীজ এও ৪৫০০ কেজি ডিএপি সার এবং ৪৫০০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

বীজ সার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে জান্নাতসহ কৃষকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে সরকারের এই প্রণোদনা দিলে শুধু ফসল উৎপাদনই নয়, বরং স্থানীয় অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তাও আরও মজবুত হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   কৃষক   বীজ-সার. বিতরণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close