সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাজশাহী সিটি কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪:৩৪ পিএম

রাজশাহী সিটি কলেজে বহিরাগতদের প্রবেশ এবং রাজনৈতিক অবস্থান তৈরি করার অভিযোগে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। 

বুধবার(১৯ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, রাজশাহী শিক্ষানগরী হিসেবে পরিচিত, আর সিটি কলেজ বহু বছর ধরে শুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। অনেক অভিভাবক তাদের সন্তানদের হোস্টেলে রেখে নিশ্চিন্তে পড়াশোনা করান শুধুমাত্র কলেজের নিরাপদ সুনামের কারণে। কিন্তু হঠাৎ বহিরাগতদের দৌরাত্ম্য, রাজনৈতিক বিশৃঙ্খলা ও গোলযোগের ঘটনা ঘটলে অভিভাবকেরাও তাদের সন্তানকে পাঠাতে ভয় পাবেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা “নিরাপদ ক্যাম্পাস চাই—বহিরাগত প্রবেশ বন্ধ চাই”, “রাজনীতি নয়, শিক্ষা চাই”, “অসুরক্ষিত পরিবেশে ক্লাস চলবে না”—এমন বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান, যাতে কলেজের স্বাভাবিক শিক্ষা পরিবেশ অক্ষুণ্ণ থাকে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আর না ঘটে।

উল্লেখ্য, ১৮ নভেম্বর শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ কয়েকজন বহিরাগত কলেজে প্রবেশ করলে তাদের বাধা দেয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় কথা কাটাকাটি থেকে পরিস্থিতি উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পরদিনই নিরাপদ শিক্ষাব্যবস্থা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়ান।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সিটি কলেজ   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close