প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪:৩৩ পিএম

সংগৃহীত ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে কোনো মহল সচেতনভাবে বিভক্তি তৈরি করছে কিনা, তা খতিয়ে দেখতে হবে।
তিনি প্রশ্ন তুলে বলেন, পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যে অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে, তা কি রায়কে অন্য খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে ঘটানো হয়েছে কিনা, সেটিও বিবেচনা করা প্রয়োজন।
বিএনপি মহাসচিব আরও বলেন, শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরেও গণতন্ত্রকে প্রতিষ্ঠানগত কাঠামোর ভেতর সুসংহত করতে হবে।