প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ৪:৪৪ PM

নাটোরে সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকদের কর্মবিরতি ৪র্থ দিনের মতো অব্যাহত
৪র্থ দিনের মতো বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি–বঞ্চিত প্রভাষকরা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত “নো প্রোমোশন, নো ওয়ার্ক” কর্মসূচি ঘোষণা করেছেন। নাটোর বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ এবং নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ ইউনিট এ কর্মসূচি পালন করছে।
বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা কর্মবিরতি ও মানববন্ধন করেন। আয়োজিত এ কর্মসূচিতে তারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে জানিয়ে দেন, “নো প্রোমোশন, নো ওয়ার্ক” পদোন্নতির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না।
বক্তারা বলেন, যোগ্য প্রভাষকদের ন্যায্য পদোন্নতি না হওয়ায় শিক্ষকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে, যা শিক্ষা কার্যক্রমকেও প্রভাবিত করছে। তারা দ্রুত পদোন্নতির প্রজ্ঞাপন দাবি জানান এবং দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এ সময় উপস্থিত ছিলেন এন এস সরকারি কলেজের প্রভাষক ও বিসিএস সাধারণ শিক্ষা নাটোরের সদস্য সচিব মাহমুদ হাসান, রিপন হোসেনসহ অন্যান্যরা। প্রভাষকরাও উপস্থিত ছিলেন।