প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:২৬ AM

সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার বাসিন্দাদের নিত্যদিনের প্রয়োজনীয় কেনাকাটা কিংবা জরুরি কাজে কোনো না কোনো মার্কেট বা শপিংমলে যেতেই হয়। তবে সেখানে গিয়ে যদি হঠাৎ দেখা যায় দোকানপাট বন্ধ—তাহলে প্রয়োজনের কাজ যেমন অসম্পূর্ণ থেকে যায়, তেমনি বিরক্তি ও হতাশাও দেখা দেয়।
তাই যাওয়ার আগে দেখে নিন বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট
পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, উত্তরার মাসকট প্লাজা।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১ ও নিকুঞ্জ-২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত পুরো এলাকা।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ