বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফরিদপুরে শুরু হয়েছে ‌বিসিক উদ্যোক্তা মেলা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১:৪২ AM

বিসিক জেলা কার্যালয় এবং ‌জেলা প্রশাসনের সহযোগিতায় ফরিদপুরে শুরু হয়েছে ‌১০ দিনব্যাপী বিসিক ‌উদ্যোক্তা মেলা।  

মঙ্গলবার (১৮ নভেম্বর) থেকে ‌শহরের অম্বিকা ময়দানে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‌বিসিক ঢাকা বিভাগের ‌বিপণন ব্যবস্থাপক নাসরিন সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিকের ফরিদপুর জেলা শাখার উপ-মহাব্যবস্থাপক ‌আহসান কবিরের সভাপতিত্বে ‌বক্তব্য রাখেন ‌ফরিদপুরের জেলা প্রশাসক ‌কামরুল হাসান মোল্লা। এছাড়া আরো ‌উপস্থিত ছিলেন ‌অতিরিক্ত পুলিশ সুপার ‌‌শামসুল আজম, সিভিল সার্জন ডাক্তার ‌মাহমুদুল ‌হাসান, জেলা কালচারাল অফিসার ‌সাইফুল হাসান মিলন।

এ উপলক্ষে ‌সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এই মেলার আয়োজন প্রসঙ্গে বলেন, ‌“বিসিক সব সময়‌ ‌উদ্যোক্তাদের পাশে আছে। বিসিক শিল্প ও উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি ‌বাজার সম্প্রসারণের জন্য কাজ করে থাকে। আর তাই প্রতিবছরের মত ‌এ বছর ও ‌‌এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।” এর মধ্য দিয়ে ‌ভালো উদ্যোক্তা ‌বেরিয়ে আসবে তারা অনলাইন ও অফলাইনের মাধ্যমে‌ ব্যবসা করবে ‌এবং ‌নিজেরা স্বাবলম্বী হবে। এছাড়া আগামী দিনে এ ধরনের মেলা উদ্যোগে বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ‌তারা জানান।

এ বছর মেলায় ‌মোট ৫৫টি স্টল অংশগ্রহণ করছে। এতে ‌‌উদ্যোক্তারা ‌তাদের বিভিন্ন ধরনের পশরা নিয়ে ‌মেলায় ‌অংশগ্রহণ করছেন। মেলার প্রথম দিনে সাংস্কৃতিক সংগঠন ‌নিঃশব্দ ব্যান্ড তাদের অনুষ্ঠান পরিবেশন করে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   ‌বিসিক   মেলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close