বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ভারতকে হারানোয় ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১:৪৯ AM আপডেট: ১৯.১১.২০২৫ ৮:৩১ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ দলকে ২ কোটি টাকা বোনাস দেয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারালো বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন শেখ মোরসালিন। গোল না করলেও এদিন বাকি সব দায়িত্বই পালন করেছেন হামজা দেওয়ান চৌধুরী।

এই ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ম্যাচ শেষে বাংলাদেশের ড্রেসিংরুমে গিয়ে আসিফ মাহমুদ খেলোয়াড়দের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন। এমন একটি ভিডিও ক্রীড়া উপদেষ্টা নিজের ভেরিফাইড পেজে শেয়ার করেছেন।

সেখানে দেখা যায়, খেলোয়াড়রা আসিফ মাহমুদকে ঘিরে আনন্দ উদযাপন করছে ও বোনাস বোনাস বলে চিৎকার করছে। এসময় ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ দলের জন্য ২ কোটি টাকা বোনাসের ঘোষণা দেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। এরপর গত ২২ বছর ধরে ভারতের বিপক্ষে জয় খরায় ভুগছিল বাংলাদেশ। অবশেষে সে দীর্ঘ অপেক্ষার পর অবসান হলো।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ভারত   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close