প্রয়াত সাংবাদিক, আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল হুদার ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে স্থানীয় মমতাজ কনভেনশন হলে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আনোয়ারা পেশাজীবী পরিষদের উদ্যোগে এ আয়োজনে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষাবিদ মাওলানা আল্লামা আবদুল খালেক শওকী। সাংবাদিক এম নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আমিরুজ্জামান, বক্তেয়ার পাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাসান উদ্দিন, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান চৌধুরী।
আরো বক্তব্য রাখেন, এস জে নিজাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফ, প্রবীণ সাংবাদিক এম আনোয়ারুল হক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপক আজাদ মঈনুদ্দীন, আনোয়ারা সাহিত্য পরিষদের সভাপতি এইচ এম ফজল আহমদ, সাংবাদিক মোহাম্মদ মোরশেদ হোসেন, সুমন শাহ, জাহাঙ্গীর আলম, রূপন দত্ত জাহিদ হৃদয় প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, “সাংবাদিকতা নিছক চাকরি নয় এটি এক ধরনের ব্রত। আর সেই ব্রতের পথপ্রদর্শক ছিলেন আহসানুল হুদা। তিনি মানুষের সাথে মিশে মানবতার জন্য কাজ করেছেন। মফস্বল সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। পরিচিতি পেয়েছেন মফস্বল সাংবাদিকতার বাতিঘর হিসেবে।”