বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে ইউনিয়ন পরিষদ ভবনে আগুন, নথিপত্র পুড়ে ছাই
শার্শা (যশোর) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:২২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরে একটি ইউনিয়ন পরিষদের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকালে  শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান নিজামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম রেজা বিপুল।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষ থেকে আগুন অন্য কক্ষে ছড়ায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। তবে আগুন নেভানোর আগে কক্ষে থাকা ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার ও আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ছাই হয়ে গেছে।আগুনে জন্ম নিবন্ধনের আবেদনের নথিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।নিজামপুর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর হোসেন বলেন, সকালে নিরাপত্তাকর্মী ঘুম থেকে জেগে ধোঁয়া দেখতে পান। পরে নিচে নেমে দেখেন কক্ষে আগুন দাউ দাউ করে জ্বলছে। কক্ষের অনেক কিছু পুড়ে গেছে। সহযোগিতা না পেলে জনগণকে সেবা দেওয়া খুব কঠিন হয়ে পড়বে।

বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল।

শার্শা থানার ওসি আব্দুল আলীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুন লাগার কারণ হিসেবে ফায়ার সার্ভিস বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে কথা বললেও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  যশোর   ইউনিয়ন পরিষদ   ভবন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close