বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
উত্তরা ইপিজেডে সনিক কোম্পানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:২৭ পিএম

নীলফামারীর উত্তরা ইপিজেডে খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান সনিক বাংলাদেশ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) এই সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষ।

অকারণে শ্রমিক ছাঁটাই, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল এবং কর্মস্থলে অসৌজন্যমূলক আচরণ, টিফিন ভাতা প্রদান, পিসি কমিটি গঠনসহ নয় দফা বাস্তবায়নের দাবিতে গত ১৬ নভেম্বর থেকে আন্দোলন শুরু করে সনিক বাংলাদেশের লিমিটেডের শ্রমিকরা। এদিকে আন্দোলনের কারণে বাধ্য হয়ে সনিক বাংলাদেশ লিমিটেডের পরিচালক মি. সু ইয়ংবাও পোলো স্বাক্ষরিত ফ্যাক্টরীর প্যাডে ফ্যাক্টরী বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়।

এরআগে সকালে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নেন শ্রমিকরা। সমাবেশে বক্তব্য দেন শ্রমিক মোহাইমিনুল ইসলাম, রশিদুল ইসলাম, হাবিবুর রহমান, শিমু আক্তার, নাছরিন বেগম, নুর জাহান প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, মালিকপক্ষ ২৬ দফা যৌক্তিক দাবি মেনে নিলেও কারখানার কয়েকজন বাঙালি ঊর্ধতন কর্মকর্তা এসব দাবি বাস্তবায়নে বাধা দিচ্ছেন। কোনো কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। অসুস্থতার জন্য ছুটি দেওয়া হয় না এবং ওভারটাইম করেও তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না এমন অভিযোগও তুলে ধরেন তারা।

শ্রমিকরা জানান, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পরে শ্রমিকনেতাদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি তুলে ধরেন। শেষে নয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দিয়ে শ্রমিকরা ডিসি অফিস প্রাঙ্গণ ত্যাগ করেন।

উল্লেখ্য, একই দাবিতে গত তিন দিন ধরে কারখানা গেটে অবস্থান কর্মসূচি পালন করছেন সনিক বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  উত্তরা ইপিজেড   সনিক কোম্পানি   অনির্দিষ্টকালের   বন্ধ ঘোষণা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close