প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১১:২০ পিএম আপডেট: ১৭.১১.২০২৫ ১১:২৩ PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) জেলা তথ্য অফিসের আয়োজনে বাংলাদে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা রাখেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হিমেল খান, রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম, মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. কফিল উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নারীরা পিছিয়ে থাকলে দেশ পিছিয়ে থাকবে। নারীদেরকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে নারী অভিভাবক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ এমএস