বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
সম্মানসূচক অস্কার গ্রহণ করলেন টম ক্রুজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:২০ পিএম

হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজ এ বছর অ্যাকাডেমির সম্মানসূচক (অনারারি) অস্কারে ভূষিত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত গভার্নর্স অ্যাওয়ার্ডসে পুরস্কার নিতে মঞ্চে উঠেই আবেগাপ্লুত হয়ে পড়েন ‘টপ গান’ খ্যাত এই অভিনেতা। 


তাঁর হাতে পুরস্কারটি তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু। বর্তমানে ইনারিতু টম ক্রুজকে নিয়ে একটি নতুন চলচ্চিত্র নির্মাণ করছেন, যা ২০২৬ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা।


পুরস্কার গ্রহণের পর টম ক্রুজ চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্বজুড়ে মানুষকে এক সূত্রে গেঁথে রাখার ক্ষেত্রে সিনেমার শক্তি অনন্য।


ক্রুজ বলেন, “সিনেমা আমাকে বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে গেছে। এটি আমাকে ভিন্ন মানুষদের বুঝতে, তাদের মূল্যায়ন করতে এবং তাদের প্রতি সম্মান দেখাতে শিখিয়েছে। একই সঙ্গে সিনেমা আমাদের দেখায় যে আমরা কতটাই না এক—আমাদের যৌথ মানবতার দিকটি স্পষ্ট করে তোলে। আমরা যেখান থেকেই আসি না কেন, সিনেমা হলে আমরা একসঙ্গে হাসি, কাঁদি, অনুভব করি এবং আশাবাদী হই—এই মিলটাই সিনেমার আসল শক্তি। এ কারণেই সিনেমা গুরুত্বপূর্ণ, আর এ জন্যই এটি আমার কাছে এত মূল্যবান।”


তিনি আরও বলেন, “সিনেমা বানানো শুধু আমার পেশা নয়—এটা আমার সত্তারই এক বড় অংশ।”



স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:   টম ক্রুজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close