বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
আখাউড়ায় পরিস্থিতি স্বাভাবিক
আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:১৭ পিএম
আখাউড়ায় পরিস্থিতি স্বাভাবিক

আখাউড়ায় পরিস্থিতি স্বাভাবিক

মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কড়া নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার ভোর থেকে উপজেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে সাধারণ মানুষের মাঝে কিছুটা উদ্বেগ থাকলে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করায় জনজীবনে কোন প্রকার প্রভাব পড়েনি।

এদিকে দেশের পূর্বাঞ্চল রেলপথে সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া জংশন স্টেশনে যাত্রা বিরতি থাকা প্রতিটি ট্রেন নির্ধারিত সময় ছেড়ে গেছে। তাছাড়া পৌর শহরসহ উপজেলার সব কয়টি সড়কে অন্যান্য দিনের মতো সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে দুপুরে রেলওয়ে জংশন স্টেশনে গিয়ে দেখা যায়, রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী,আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের তৎপরতা চোখে পড়ে।

তাছাড়া উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়েছে বেশ তৎপর। তারা কাউকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করেন। এ রিপোর্ট দুপুর ২টা লিখা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

সিএনজি চালক মো : বাবুল মিয়া বলেন রায়কে ঘিরে সড়কে কোনো শঙ্কা নেই। সকাল থেকেই অন্যান্য দিনের মতো সকল প্রকার যানবাহন স্বাভাবিকের মতোই চলাচল করছে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শফিকুল ইসলাম বলেন, রেলপথে নাশকতারোধে আমরা খুবই সতর্ক অবস্থানে রয়েছি। কেউ যদি অপ্রীতিকর কিছু ঘটাতে চায় তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপার মো: নুরুন্নবী বলেন, শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে এখানে কোন প্রভাব পড়েনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  আখাউড়া   পরিস্থিতি   স্বাভাবিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close