প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:১১ পিএম

সংগৃহীত ছবি
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।
আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ রায় ঘোষণা করেন।
রায়ের খবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে সাধারণ জনতায় উৎসবের মতো উল্লাস দেখা যায়। এ সময় তারা স্লোগান দেন, “এ মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার ফাঁসি হলো” এবং “দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে”।
একই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।