বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বংশালে জুতার কারখানায় আগুন, দগ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:৪৭ AM
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার বংশাল সিক্কাটুলি মাজার গলি এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৩ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
 
গতকাল রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। 

এরপর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- আইনউদ্দিন (৪৫), আমির উদ্দিন (৪০) ও রুমান (১৬)।

আমাদের শরীরের অবস্থা খারাপ, অনেকটাই পুড়ে গেছে উল্লেখ করে দগ্ধ রুমান বলেন, “আমরা একটি জুতার কারখানায় কাজ করি। রাতে কাজ করার সময় হঠাৎ সলিউশনের আঠা থেকে অগ্নিকাণ্ড ঘটে। এতে আমরা দগ্ধ হই। পরে আমরা দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এলে আমাদেরকে ভর্তি দেওয়া হয়। ”
 
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত সোয়া ২টার দিকে দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে তাদের হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে দগ্ধ তিনজনকে ভর্তি দেন চিকিৎসক। 

তিনি আরো জানান, তাদের মধ্যে আইনউদ্দিনের শরীরের ২০ শতাংশ, আমির উদ্দিনের শরীরের ১০ শতাংশ ও রুমানের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বংশাল   কারখানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close