বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনার সাবেক এমপি প্রিন্সের আয়কর নথি জব্দের নির্দেশ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:০২ পিএম

পাবনা-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। 

রোববার (১৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ।

মামলার অভিযোগে বলা হয়েছে, সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে গোলাম ফারুক খন্দকার প্রিন্স ৯ কোটি ৯১ লাখ ৭৪ হাজার ৪৩৪ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়া তার নামে খোলা ৩৯টি ব্যাংক হিসাবে জমা হয় ২১২ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ১০০ টাকা এবং উত্তোলন হয় ২১২ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৮৯৭ টাকা, যা মোট ৪২৫ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৯৯৭ টাকার অস্বাভাবিক লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এসব অর্থের অবৈধ উৎস গোপন করতে তিনি মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করেছেন। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়।

তদন্ত কর্মকর্তা আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, আসামির শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন, কর নির্ধারনী আদেশ, প্রতিবেদনসহ নথিতে সংরক্ষিত সব রেকর্ড জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন। আয়কর আইন ২০২৩–এর ৩০৯(৩) (ক) ধারা অনুযায়ী এসব নথি পেতে আদালতের আদেশ আবশ্যক।

শুনানি শেষে আদালত আসামির টিআইএন নং ৭৬৩৮৬৮১২৮২০৩–এর অধীনে কর সার্কেল–০৯ (পাবনা), কর অঞ্চল–রাজশাহী-এ থাকা সব আয়কর নথি জব্দ এবং একটি সত্যায়িত কপি সংগ্রহ করে তদন্ত কর্মকর্তাকে সরবরাহের নির্দেশ দেন। পাশাপাশি আদেশের অনুলিপি কর কমিশনার, কর অঞ্চল–রাজশাহী; উপ কর কমিশনার, কর সার্কেল–০৯; এবং মামলার তদন্ত কর্মকর্তার কাছে পাঠানোর নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়, ১ গত ২০ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করে।


স্বদেশ প্রতিদিন / এমএস 



আরও সংবাদ   বিষয়:  প্রিন্স   আয়কর   নথি   জব্দ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close