সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      
যশোর শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭২ শিক্ষার্থী
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:০৫ পিএম

যশোর শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। নতুন করে ৭২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সেইসাথে ৫৪ জন ফেল করা শিক্ষার্থী পাস করেছে। রবিবার শিক্ষাবোর্ডের খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করতে যেয়ে এসব তথ্য তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নতুন করে ৭২ জন জিপিএ-৫ পেয়েছে। নতুন করে জিপিএ-৫ পাওয়া ৭২ জন শিক্ষার্থীর মধ্যে এ গ্রেড জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন, এ মাইনাস জিপিএ-৫ পেয়েছে ৩ জন, বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন ও এফ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। সেইসাথে ৫৪ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছে। নতুন পাসকৃত ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ মাইনাস পেয়েছে ৪ জন, বি গ্রেড পেয়েছে ২৪ জন, সি গ্রেড পেয়েছে ৪ জন ও ডি গ্রেড পেয়েছে ২১ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, এছাড়াও ফলাফল পরিবর্তনকৃতদের মধ্যে এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, এ মাইনাস পেয়েছে এ গ্রেড পেয়েছে ৪৬ জন, বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন, বি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে ৩ জন, বি গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে ২২ জন, সি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে ১ জন, সি গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে ২ জন, সি গ্রেড থেকে বি গ্রেড থেকে পেয়েছে ১১ জন, ডি থেকে বি গ্রেড পেয়েছে ১ জন ও ডি থেকে সি গ্রেড পেয়েছে ৪ জন শিক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, খাতা পুনঃনিরীক্ষণে যশোর শিক্ষাবোর্ডে ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছিলো। তারমধ্যে মাত্র ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। পুনঃনিরীক্ষণে নতুন করে খাতা মূল্যায়ন করা হয় না। শুধুমাত্র প্রাপ্ত নম্বর গণনা করা হয়েছে। নম্বর গণনায় যেসব শিক্ষার্থীদের ভুল হয়েছিলো তাদের সঠিক করে দেয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  যশোর শিক্ষাবোর্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close