বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
ঢাবিতে তারুণ্যের উৎসব এর আনুষ্ঠানিক উদ্বোধন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলায়" প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তারুণ্যের উৎসব-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (১৬ ই নভেম্বর) সকাল দশটায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় উপাচার্য বলেন, "সবাইকে নিয়ে বাঁচবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা সমাজের একটি বৃহত্তর অংশ।  এই জাতীয় আয়োজনগুলো আমাদেরকে সমাজের হাত ধরে রাখতে সাহায্য করে। এগুলো চর্চার বিষয়। এজন্য এসব প্রতিনিয়ত জারি রাখতে হবে। 

ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,"বিশ্বের সকল বড় বড় অর্জন তরুণদের নেতৃত্বেই সার্থকতা পেয়েছে, তরুণরা ছিল বলেই আজকের জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সফল হয়েছে। আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিম আকরাম ছিল বলেই আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি। 

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষায় বলবো," We Should never be a job seeker rather be a job creator- আমাদের তরুণেরা পড়াশোনা শেষে হতাশ হয়ে চাকরির প্রত্যাশায় ছুটে না বেড়িয়ে চাকরি দেওয়ার চেষ্টা করবো"

পরবর্তীতে সংক্ষিপ্ত র‍্যালি, ক্লিন ক্যাম্পেইন ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।



স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  "এসো দেশ বদলাই   পৃথিবী বদলায়"  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close