বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে বরিশাল পুলিশ লাইন্স মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আদালতের রায় দেশের মানুষ মেনে নেবে। দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। দেশের আইন সৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো তা বলবো না আবার খুবই খারাপ তাও নয়, সন্তোষজনক রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন ফ্রি ফেয়ার উৎসবমুখর করতে এখন প্রশাসনের কাজ মাঠ গুছানো। ইতিমধ্যেই প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেবার নির্দেশ দেয়া হয়েছে। প্রশাসন মাঠ গুছানোর কাজ করছে। ইলেকশন শুধু মাঠ প্রশাসনের উপর নির্ভর করে না। এরমধ্যে ইলকশন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সবশেষ জনগণ। জনগণ যদি নির্বাচনমুখী হয় সেক্ষেত্রে কেউ তাদের থামিয়ে রখেতে পারবে না।

জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, বিভিন্ন দল ইতিমধ্যেই নির্বাচনমুখী। ইতিমধ্যেই তারা তাদের দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে। অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এসময় প্রশাসনের সাথে বৈঠকে বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন / এমএস 



আরও সংবাদ   বিষয়:  ট্রাইব্যুনাল   স্বরাষ্ট্র উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close