সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
বাঁশের কাপে চা বিক্রি, মাসিক আয় লাখ টাকা
নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫:৫৮ পিএম আপডেট: ১৬.১১.২০২৫ ৬:৩২ PM

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর এলাকায় বাঁশের কাপে চা বিক্রি করে আলোচনায় এসেছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ সালমান। ব্যতিক্রমী ধারণা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন “বাঁশের চা ফুড স্টেশন” নামে একটি জনপ্রিয় খাবারের দোকান, যেখানে প্রতিদিনই ভিড় করেন শত শত মানুষ। ৯ বছর বয়সে বাড়ির দরজায় ছোট্ট দোকান দিয়ে যাত্রা শুরু করা সালমান আজ সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

২০১৪ সালে মাত্র একটি ছোট দোকানের মাধ্যমে ক্ষুদে বিক্রেতা হিসেবে পরিচিতি পান সালমান। বয়স বাড়ার সাথে সাথে তার স্বপ্নও বড় হতে থাকে। ২০২৩ সালে প্রথমবারের মতো তিনি নোয়াখালীবাসীর সামনে নিয়ে আসেন বাঁশের কাপে পরিবেশবান্ধব চায়ের ধারণা। যদিও প্রথম উদ্যোগ সফল হয়নি, ব্যর্থতার মুখোমুখি হয়েই থেমে যাননি তিনি। বরং নতুনভাবে চিন্তা করেন, কীভাবে একই আইডিয়াকে আরও আকর্ষণীয়ভাবে মানুষের সামনে তুলে ধরা যায়।


দীর্ঘ প্রস্তুতি ও পরিকল্পনার পর ২০২৫ সালে আবারও নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে “বাঁশের চা ফুড স্টেশন”। এটি এখন রামপুর ৩ নং ওয়ার্ডের আলী চেয়ারম্যান রোডে জমজমাটভাবে চলছে। এখানে শুধু বাঁশের কাপে চা নয়, সাথে পাওয়া যায় পোড়া রুটি, ব্যাম্বো ফুসকা, বার্গারসহ বেশ কিছু ভিন্নধর্মী খাবার। দোকান চালুর পর থেকেই এটি নোয়াখালী অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে। শুধু স্থানীয় নয়, ফেনী ও লক্ষ্মীপুর থেকেও প্রতিদিনই মানুষ ছুটে আসে এই অনন্য স্বাদ নিতে।

দোকানে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ জন ভোজনরসিকের আগমন ঘটে। সপ্তাহের শুক্রবার ও শনিবার ভিড় আরও বেড়ে দাঁড়ায় ৮০০ থেকে ১,০০০ জনে। মাসজুড়ে প্রায় ২০ হাজার মানুষের সমাগম হয় এই দোকানে। বাড়তি চাপ সামলাতে সালমান তার দোকানে নিয়োগ দিয়েছেন ৮ জন ওয়েটার, যাদের প্রতিজনকে তিনি ৪৫ হাজার টাকা বেতন দিচ্ছেন। নিজের উদ্যোগে অন্যদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় তাকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রা।

পরিবেশবান্ধব এবং ব্যতিক্রমী চিন্তার সমন্বয়ে গড়ে ওঠা এই দোকান এখন তরুণদের জন্য অনুপ্রেরণার বাতিঘর। সালমানের সফলতা প্রমাণ করে—স্বপ্ন থাকলে এবং ভুল থেকে শিখে সামনে এগোতে পারলে বড় কিছু অর্জন করাও সম্ভব। বাঁশের কাপে চা বিক্রি করে লক্ষাধিক টাকা আয় করা এই তরুণ এখন এলাকার গর্ব, আর তার উদ্যোগ একটি সফলতার গল্প।


স্বদেশ প্রতিদিন / এমএস 



আরও সংবাদ   বিষয়:   চা বিক্রি   আয় লাখ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close