বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুমিল্লার ভূমি অফিসে প্রকাশ্য ঘুষের দাবি, তদন্তের আশ্বাস ইউএনওর
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫:০৮ পিএম
শফিকুল ইসলাম

শফিকুল ইসলাম

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসে নামজারি করতে গিয়ে সরাসরি ঘুষের দাবির মুখে পড়েছেন নাছির উদ্দিন নামে এক ভুক্তভোগী। কয়েকদিন ধরে অফিসে ঘুরেও কোনো সমাধান না পেয়ে তিনি শেষ পর্যন্ত অফিস সহায়ক নাজমা আক্তারের সঙ্গে কথা বলেন। এ সময়ই শুরু হয় ঘুষের টাকার দর-কষাকষি।

স্বদেশ প্রতিদিনের হাতে আসা গোপন ভিডিওতে ভুক্তভোগীকে বলতে দেখা যায়, “আপা পনের'শ টাকা রাখেন।” কিন্তু নাজমা আক্তার দৃঢ় কণ্ঠে তা প্রত্যাখ্যান করে বলেন, “না, দুই হাজার টাকাই দিতে হবে। স্যারের গাড়িভাড়া আছে, খরচ আছে।” এই বলে নাজমা আক্তার ভুক্তভোগীর কাছ থেকে ২ হাজার টাকা গ্রহণ করে টাকাগুলো তার নিজের ড্রয়ারে রেখে দিচ্ছেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “২ হাজার টাকা দেন, এখনই প্রস্তাব দিয়ে দিব।” ভুক্তভোগী টাকাটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার হাতে দিতে চেয়েছিল কিন্তু নাজমা বাধা দিয়ে তিনি তার কাছেই রেখে দিলেন। এরপর ভুক্তভোগীকে স্যারের কক্ষে পরে প্রবেশ করার কথাও বলেন তিনি।

ভিডিওতে বারবার যে ‘স্যার’-এর কথা উল্লেখ করা হচ্ছে, তিনি চন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা শফিকুল ইসলাম বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তিনি চন্দনপুর ও রামপুর বাজারের বড়কান্দা ইউনিয়ন ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, “বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগসহ আরও কিছু তথ্য আমার কাছে আছে। তিনি বেশিরভাগ সময় অফিসে থাকেন না, অসুস্থতার কথা বলেন। সব মিলিয়ে তাঁকে এই তফসিল থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আমাকে যথাযথ ব্যবস্থা নিবে বলে আশ্বস্ত করেছেন।”

অভিযুক্ত অফিস সহায়ক নাজমা আক্তারের বক্তব্য জানতে মুঠফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

গোপন ভিডিও প্রকাশের পর চন্দনপুর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের প্রশ্ন ডিজিটাল সেবা নিশ্চিতে সরকারের নানা উদ্যোগের পরও ভূমি অফিসে কেন এখনো ঘুষের এ প্রকাশ্য দর–কষাকষি চলছে?


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মেঘনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close