বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবীনগরে একই রাতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫:২২ পিএম
নবীনগরে একই রাতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

নবীনগরে একই রাতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই রাতে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার পর থেকে গভীর রাত পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন জিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু এবং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রাম্য চিকিৎসক আবু জাফর জামাল (৬০)।

থানা পুলিশ জানায়, তদন্তাধীন একটি মামলায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার তিন নেতাকে ভিন্ন ভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেফাজতে নেয় পুলিশ।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “বৈষম্য বিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে একটি মামলা হয়। সে মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়।

এদিকে গ্রেফতার অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীরা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তাদের কেউ কেউ গ্রেফতারের ন্যায়সঙ্গত দিক তুলে ধরছেন, আবার অনেকে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করছেন।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নবীনগর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close