ভরিতে ৫ হাজার ৫১৯ টাকা কমে বর্তমানে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা।
আজ রবিবার (১৬ নভেম্বর) থেকে কার্যকর হবে নতুন দাম। এরআগে গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
বাজুস আরো জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
নতুন দাম অনুযায়ী স্বর্ণের দাম-☛ ২২ ক্যারেটঃ প্রতি ভরি ২,০৮,২৭২ টাকা
☛ ২১ ক্যারেটঃ প্রতি ভরি ১, ৯৮,৮০১ টাকা
☛ ১৮ ক্যারেটঃ প্রতি ভরি ১,৭০,৩৯৯ টাকা
☛ সনাতন পদ্ধতিঃ প্রতি ভরি ১,৪১,৭১৮ টাকা
রুপার দাম-☛ ২২ ক্যারেটঃ ভরি ৪,২৪৬ টাকা।
☛ ২১ ক্যারেটঃ ভরি ৪,০৪৭ টাকা।
☛ ১৮ ক্যারেটঃ ভরি ৩,৪৭৬ টাকা।
☛ সনাতন পদ্ধতিঃ এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস