বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নাইক্ষ্যংছড়িতে জাবেদ রেজার নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধানের শীষের পক্ষে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে উপজেলা বাজার এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র মো. জাবেদ রেজার নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে ধানের শীষের প্রতীক নিয়ে মিছিলে যোগ দেন।

নাইক্ষ্যংছড়ি জেলা পরিষদের রেস্টহাউসের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মো. জাবেদ রেজা।

তিনি বলেন, “ধানের শীষের পক্ষে বিএনপি ঐক্যবদ্ধ—এখানে বিভাজনের কোনো সুযোগ নেই। হাই কমান্ডের সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবে দীর্ঘ ১৭ বছর মামলা–হামলা ও নির্যাতন সয়ে আসা নেতাকর্মীদের মূল্যায়ন না করে আওয়ামী লীগের সুবিধাভোগীদের নিয়ে প্রচারণা চালালে কষ্ট লাগে।”

তিনি আরও বলেন, “বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। কিছু মানুষ দলের মধ্যে বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রে বিভ্রান্ত হওয়া যাবে না। আমাদের নেতা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান—তাদের প্রতীকই ধানের শীষ। ধানের শীষের সম্মানই আমাদের সম্মান।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি, সেলিম রেজা, আইনজীবী মো. আলমগীর, বিএনপি নেতা আইয়ুব খান, সাজ্জাদ হোসেন শাহীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আরিফুল্লাহ ছুট্টো, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর, সাবেক সহ-সভাপতি নূরুল আবছার সোহেল, যুবদলের সভাপতি আবু সুফিয়ান চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   রেজা   মিছিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close