প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:৩৩ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কান্দাল পূর্ব পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলখাঁড় ইউনিয়নের আমীর মাওলানা আবুল কাশেম। প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা–১০ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
স্বাগত বক্তব্য দেন নাঙ্গলকোট প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস।
জামায়াতে ইসলামী দৌলখাঁড় ইউনিয়ন সেক্রেটারি বদরুল আমিন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হান্নান, তা’লিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন।
আরো উপস্থিত ছিলেন, মসজিদ মিশনের সভাপতি মাওলানা খলিলুর রহমান, দৌলখাঁড় ইউনিয়নের ৯নং কান্দাল ওয়ার্ড সভাপতি মোহাম্মদ এয়াছিন, সেক্রেটারি মুক্তার হোসেন, জামায়াত নেতা মাওলানা ইউসুফ আলী মজুমদার, মোহাম্মদ বাকের হোসেন, ৮নং কান্দাল ওয়ার্ড সভাপতি শিহাব উদ্দিন ও সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে