বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
যশোরে আ’লীগ, সৈনিকলীগ-যুবলীগসহ তিনজন আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:২৯ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ৯:৩১ PM

যশোরে পৃথক রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ ও যুবলীগ সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। 

গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

প্রথম ঘটনায়, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আনোয়ারকে (৫৫) এড়েন্দা গ্রাম থেকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আমির আলী গাজীর ছেলে। গোপন সংবাদে রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উপশহরে পার্কিং করা বাসে আগুন দেওয়ার সাম্প্রতিক ঘটনায় তার ‘ইন্ধন’ থাকতে পারে- এমন ধারণার ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

এদিকে, বঙ্গবন্ধু সৈনিকলীগের যশোর জেলা শাখার সহসভাপতি ও সদর উপজেলা শাখার সভাপতি আব্দুর রউফকে পুলেরহাট কৃষ্ণবাটি এলাকা থেকে আটক করা হয়। তিনি মৃত মুন্সী আফসার উদ্দিনের ছেলে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা এবং যুবলীগ-ছাত্রলীগের সাম্প্রতিক মিছিলে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এরই ধারাবাহিকতায় যুবলীগের মিছিল-সংক্রান্ত ঘটনায় রিমন হোসেন (২৯) নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। তিনি ঘোপ জেল রোড এলাকার আব্দুল জব্বারের ছেলে। 

পুলিশ জানায়, রিমন সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হাজী আলমগীর কবির সুমনের ঘনিষ্ঠ অনুসারী। অজ্ঞাত স্থানে থাকা সুমনের নির্দেশে ১১ নভেম্বর মুখোশ ও হেলমেট পরে কয়েকজন যুবক সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন এবং সেই ভিডিও সুমন তার নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন। ভিডিও ভাইরাল হওয়ার পর অংশগ্রহণকারীদের শনাক্তে অভিযান চালানো হয় এবং রিমনকে আটক করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, ‍“তিনটি ঘটনায় তদন্ত ও জিজ্ঞাসাবাদের পরই বিস্তারিত তথ্য জানানো হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  যশোর   আ’লীগ   যুবলীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close