বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতের দালাল প্রার্থীদের ভোট না দেওয়ার আহ্বান মাহমুদুর রহমানের
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:১০ পিএম

আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ভারতের দালাল প্রার্থীদের ভোট দিবেন না।

আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সুপ্রিম কাউন্সিল সদস্য আখতার ইকবাল টিয়া।

বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, “দেশের সামনে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হওয়া জরুরি। এর জন্য রাজনৈতিক দলগুলোকে কারচুপি না করার অঙ্গীকার দিতে হবে। অবাধ নির্বাচন হলে দিল্লির দাদাগিরি ও ষড়যন্ত্র থেমে যাবে।”

জুলাই আন্দোলনের শহীদ আনাসকে স্মরণ করে তরুণদের উদ্দেশে মাহমুদুর রহমান বলেন, “তারা প্রমাণ করে দিয়েছে ভারত-ঘেঁষা রাজনীতির সুযোগ আর নেই। তরুণদের আত্মত্যাগ যেন ভুলে না যায় রাজনৈতিক নেতৃত্ব। স্বাধীনতার পর দেশের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠায় ভারতীয় প্রভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটিয়েছে।”

সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মজিদ, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং লেখক-অ্যাক্টিভিস্ট বেনজীন খান।

উপাচার্য ড. আব্দুল মজিদ বলেন, “জুলাই বিপ্লবের পর তরুণদের আগ্রহ কিছুটা কমেছে মনে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, তাদের তেজ ও আবেগ আবার জেগে উঠবে।”

সৈয়দ আবদাল আহমেদ বলেন, “তরুণরা প্রমাণ করেছেন ভারত সম্প্রসারণবাদী শক্তি। ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিষয়ে কঠোর রায় দেবে এবং অতীতের গণহত্যার বিচারও হবে।”

এর আগে দুপুরে ওবায়দুল বারী হলে প্রাচ্যসংঘের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন মাহমুদুর রহমান। সেখানে তিনি বলেন, “জুলাই সনদ প্রশ্নে সরকার যৌক্তিক সিদ্ধান্ত দিয়েছে। বিএনপি ও জামায়াতের দাবি আংশিকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।”

ভারত প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হওয়া জরুরি উল্লেখ করে তিনি বলেন, “ভারতের দালালকে যদি পার্লামেন্টে ঢুকতে না দেওয়া যায়, তাহলে এ দেশকে আর কেউ পদানত করতে পারবে না।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভারত   ভোট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close