বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পলাশে পূর্ববিরোধের জেরে বৃদ্ধ ও তার পুত্রকে কুপিয়ে গুরুতর জখম
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম

নরসিংদীর পলাশ উপজেলার ভিরিন্দা গ্রামে পূর্ববর্তী বিরোধের জেরে অসহায় এক বৃদ্ধ ও তার পুত্রকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত বৃদ্ধ মো. দীন ইসলাম (৬৭) তিনজনকে আসামি করে পলাশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জান যায়, তিন মাস আগে বাড়ির পাশের নিজস্ব বাঁশঝাড়ে বাঁশ কাটাকে কেন্দ্র করে দীন ইসলামের সঙ্গে প্রতিবেশী খোকন মিয়ার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় খোকন মিয়া দীন ইসলামকে ধাক্কা দিয়ে পাশের পুকুরে ফেলে দেয়। পরে বিষয়টি দীন ইসলাম তার ছেলে বাবু মিয়াকে জানালে সে খোকনকে ফোন করে জানতে চাইলে খোকন উল্টো তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।

এরই জের ধরে শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কৃষিজমি থেকে বাড়ি ফেরার পথে দীন ইসলাম ও তার পুত্র বাবু মিয়ার ওপর ওৎ পেতে থাকা খোকন মিয়া (৩৫), রহিমা খাতুন ওরফে পাখি (২৩) এবং ফুলবানু (৬০) দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

অভিযোগে বলা হয়, প্রথমে খোকন হাতে থাকা দা দিয়ে দীন ইসলামকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একই সময়ে রহিমা খাতুন ও ফুলবানু বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবু মিয়াকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। হামলায় দীন ইসলামের মাথায় তিনটি এবং বাম বাহুতে একটি দা’র কোপ লাগে। এছাড়া রহিমা খাতুন বাবু মিয়ার বাম হাতের আঙুলে কামড়ে রক্তাক্ত জখম করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দীন ইসলামের মাথায় ১০টি এবং বাহুতে ৩টি সেলাই দেন।

চিকিৎসা শেষে তারা পলাশ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  পলাশ   বৃদ্ধ   জখম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close