সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
৫৩ বছরে প্রথমবার নিজ গ্রামের প্রার্থী পেয়ে ৪ গ্রামে উৎসবের আমেজ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানকে ঘিরে ৪ গ্রামের মানুষের উদ্যোগে এক মহাসমাবেশের মতো বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে পৌর এলাকার নারায়ণপুর চারগ্রাম ঈদগাঁহ মাঠে ৪ গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

স্থানীয়রা জানান, গত কয়েক দশকে নিজেদের সন্তানকে জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে পেয়ে তারা এক বিরল ঐক্যের রেখায় দাঁড়িয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ৪ গ্রামের হাজারো মানুষের উপস্থিতি এলাকাবাসীর রাজনৈতিক উচ্ছ্বাস ও ঐক্যকে নতুন মাত্রা দিয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। 

নিজ গ্রামের মানুষের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, “আমি আপনাদের সন্তান। আমার কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি পথ চলছি। আপনারা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের জন্য মাঠে থাকবেন- এই আমার বিনীত আবেদন।”


তিনি আরো বলেন, “তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করতে হবে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি পিছপা হবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সুরুজ খাঁ। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল। সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, মোহাম্মদ ইউনুস, এস এ ফজলুল করিম সাদেক, হাজী জহিরুল হক জরু, আব্দুল আহাদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “গত ৫৩ বছরে চার গ্রামের মানুষ কখনো নিজেদের এলাকা থেকে প্রার্থী পায়নি। তাই এবারের নির্বাচন তাদের জন্য আলাদা গুরুত্ব বহন করে।” এসময় এলাকার সন্তান অ্যাডভোকেট মান্নানকে প্রার্থী হিসেবে পেয়ে নবীন-প্রবীণ, শ্রমজীবী-কৃষক-ছাত্র সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close