বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মীরসরাই উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১:৪০ পিএম

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা শ্রমিক দলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 

গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী এবং সাধারণ সম্পাদক সৈয়দ নাছির উদ্দিনের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে দিদারুল করিম মাস্টারকে সভাপতি এবং মো. আবু ছালেককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন একে এম সামশুল হুদা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়েজিদ চৌধুরী।

একই দিনে চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় নবগঠিত কমিটিকে পরিচিত করার লক্ষ্যে এক সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ নাছির উদ্দিনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি দিদারুল করিম মাস্টার বলেন, “শ্রমিকদের নিয়ে কাজ করার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মীরসরাই উপজেলা কমিটির দায়িত্ব নিয়ে আমি শ্রমিকদের সংগঠিত করতে এবং দলকে আরও শক্তিশালী করতে কাজ করে যাবো।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   উপজেলা   শ্রমিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close