বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মোংলায় পশুর নদীর পাড়ে জলবায়ু কর্মদিবস পালিত
মোংলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১:৪৯ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ৩:৫২ PM

মোংলায় পশুর নদীর পাড়ে  জলবায়ু কর্মদিবস পালিত হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মোংলায় কানাইনগর পশুর নদীর পাড়ে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে জলবায়ু ন্যায় বিচারের দাবিতে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ বলেন, উপকূলীয় জীবন-জীবিকাসহ সুন্দরবন রক্ষায় জলবায়ু অর্থায়নের এখনই সময়। উত্তরের ধনী দেশ গুলোকে লোন নয়, জলবায়ু ক্ষতিপূরণ দিতে হবে। উদ্বাস্তু রোধ, খাদ্য, পানি ও জমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর জন্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেফতার

তিনি আরও বলেন, জীবাশ্ম জ্বালানি পরিহার করে নবায়নযোগ্য জ্বালানিতে জলবায়ু অর্থায়ন বরাদ্দ দাও। ন্যায্য সবুজ জ্বালানি রূপান্তর ঘটাতে হবে। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই। লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মানব স্বাস্থ্য, কৃষি এবং পরিবেশকে রক্ষা করতে হবে। জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করো। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, জাহিদ হোসেন ব্যাপারি, ফারজানা বেগম, পরিবেশকর্মী হাছিব সরদার, মেহেদী হাসান প্রমূখ। 

এসময় বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩০ কে ঘিরে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে জলবায়ু ক্ষতিগ্রস্ত জেলে, বাওয়ালি, মৌয়ালি, নারী, ইয়ুথসহ সুন্দরবন উপকূলের নানা শ্রেণী পেশার মানুষ পশুর নদীর পাড়ে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে জলবায়ু কেন্দ্রীক দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন ছিলো।


স্বদেশ প্রতিদিন/ এমএস 





আরও সংবাদ   বিষয়:   জলবায়ু   কর্মদিবস   পালিত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close