বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বান্দরবানে নাফাখুম জলপ্রপাতে পর্যটক নিখোঁজ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১:৩১ পিএম

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম জলপ্রপাতে গোসল করতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটকের নাম মো. ইকবাল হোসেন (২৫)। 

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকা শহরের ডেমরা এলাকা থেকে আসা ১১ সদস্যের একটি পর্যটক দল নাফাখুম জলপ্রপাত ভ্রমণে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই দিন বিকেলে জলপ্রপাতে সাঁতার কাটতে নেমে পানির স্রোতে তলিয়ে যান ইকবাল হোসেন। দলের অন্যান্য সদস্যরা তার সঙ্গে ছিলেন, কিন্তু স্রোতের তীব্রতায় তাকে উদ্ধার করতে পারেননি। অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি এবং স্থানীয় জনগণ। তারা উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে এখনও নিখোঁজ পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়নি।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার বলেন, “আমরা নিখোঁজের খবর পেয়েছি এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। নিখোঁজ পর্যটক মো. ইকবাল হোসেন ঢাকা ডেমরা সারুলিয়া এলাকার বাসিন্দা।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   নাফাখুম   পর্যটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close