বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্ত্রীর গলা কাটা মরদেহের পাশেই পড়ে ছিলেন আহত স্বামী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৫৩ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ৩:৫৫ PM

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি বাসা থেকে রহিমা খাতুন (৩৫) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে ওই নারীর স্বামীকেও গলা কাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আহত ইমরান হোসেন (৪০) ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ীর নওয়াব আলী মার্কেট এলাকার ‘একতা ভিলা’র পঞ্চম তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্ত্রী ও ১৬ বছর বয়সী মেয়েকে নিয়ে থাকতেন ইমরান হোসেন। রহিমা খাতুন ও ইমরানের এটি ছিল দ্বিতীয় বিয়ে। পারিবারিক কোনো বিষয় নিয়ে তাদের মতবিরোধের জেরে স্ত্রীকে হত্যার পর ইমরান আত্মহত্যার চেষ্টা করেছেন নাকি ঘটনায় অন্য কেউ জড়িত তা তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেফতার

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্ত্রীর মরদেহের পাশেই স্বামী গলা কাটা অবস্থায় অচেতন হয়ে পড়ে ছিলেন। পুলিশ  রহিমা খাতুনের মরদেহ মর্গে পাঠায়। 

ওসি আরও জানান এই দম্পতির মেয়ে জানিয়েছে, তার বাবা প্রথমে মাকে হত্যা করেন এবং পরে তিনি নিজেই নিজের গলা কাটেন। এটা সে নিজের চোখেই নাকি দেখেছে। কিন্তু তার কথা আমাদের বিশ্বাস হচ্ছে না। যার কারণে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ইমরানের জ্ঞান ফিরলে ঘটনার রহস্য উন্মোচিত হবে।



স্বদেশ প্রতিদিন/ এমএস 





আরও সংবাদ   বিষয়:  স্ত্রীর গলা কাটা   আহত স্বামী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close