বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
দেশীয় পেঁয়াজের মজুত শূন্যে, নভেম্বরজুড়ে দাম ঊর্ধ্বমুখী থাকার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৪৮ AM আপডেট: ১৫.১১.২০২৫ ২:১০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় ২ সপ্তাহে কেজিপ্রতি বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় উঠেছে। মূলত দেশি পেঁয়াজের মজুত শেষের দিকে এবং আমদানি বন্ধ থাকায় বাজারে চাপ তৈরি হয়েছে। 

এখন বাজারে পুরোনো পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগেও যা বিক্রি হতো ৭০ থেকে ৮০ টাকায়। এছাড়া বাজারে আসা চলতি মৌসুমের নতুন পেঁয়াজ কলি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, নভেম্বরজুড়ে দাম ঊর্ধ্বমুখী থাকতে পারে এবং ডিসেম্বরে আগাম মুড়িকাটা পেঁয়াজ এলে বাজার স্বাভাবিক হতে পারে। 

অন্যদিকে, রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে, এখনও স্বস্তি ফেরেনি ক্রেতামনে। ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। কেজিতে ৫ টাকা বৃদ্ধি পেয়ে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। তবে দাম কমেছে মোটা চাল ও ডিমের।

এছাড়া বাজারে ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। প্রতি ডজন ডিম মাসখানেক আগেও যেখানে ১৫০ টাকায় বিক্রি হচ্ছিল, তা এখন ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগির কেজি ২৮০ থেকে ৩০০ টাকা। 

স্বদেশ প্রতিদিন/ এমএস 






আরও সংবাদ   বিষয়:  নভেম্বর   ঊর্ধ্বমুখী   পিয়াজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close