বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মেসির ম্যাজিকে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৫৩ AM

লিওনেল মেসির নেতৃত্বাধীন অ্যাঙ্গোলার বিপক্ষে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবশ্য স্বাগতিকদের জমাট রক্ষণ ভেঙে গোল খুঁজে পেতে কষ্ট হয়েছে আলবিসেলেস্তেদের। তবে, মেসির অ্যাসিস্ট ও গোলে ২-০ গোলে জিতে বছর শেষ করল আর্জেন্টিনা।

শুক্রবার (১৪ নভেম্বর) লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রে স্টেডিয়ামে অ্যাঙ্গোলার মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

শুরুর ১২ মিনিটে আর্জেন্টিনা গোল খেতে বসেছিল। কর্নার থেকে তাদের শট ক্লিয়ার করতে পারেনি আর্জেন্টাইন রক্ষণভাগ। বাঞ্জার ব্যাকপোস্ট থেজে নেওয়া শট রুখে দিয়ে দলকে বাঁচান রুলি।

২১তম মিনিটে লাউতারোর থ্রু বলে গোলের সুযোগ পান মেসি। তার চেষ্টা ব্যর্থ করেন মারকেস। ৩৯ মিনিটে গঞ্জালেসের পাস ধরে বক্সের মধ্যে থেকে নেওয়া তার ডান পায়ের দুর্বল শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

অবশেষে ৪৩তম মিনিটে মেসির নিখুঁত পাস থেকে নিচু শটে বল জালে জড়ান লাউতারো। বিরতির পর সেভাবে সুযোগ পায়নি আর্জেন্টিনা। দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৮২তম মিনিট পর্যন্ত। মেসি প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ চালালে বলের দখল হারান। স্বাগতিকেরা বল বিপদমুক্ত করলে পেয়ে যান লাউতারো। ততক্ষণে মেসি বক্সের ভেতরে। লাউতারো দ্রুত তাকে বল দেন, তারপর মেসি গোল করতে পেরেছেন সহজে।

অক্টোবরের ফিফা উইন্ডোতে যুক্তরাষ্ট্র সফরে দারুণ ফর্মে ছিল আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে ১-০ এবং পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। নভেম্বর উইন্ডোতে একমাত্র ম্যাচে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পায়নি আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ডাকেননি কোচ লিওনেল স্ক্যালোনি।

আর্জেন্টিনা বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে স্পেনে সপ্তাহজুড়ে প্রস্তুতি সেরেছে। বৃহস্পতিবার এলচের মানুয়েল মার্টিনেস ভালেরো স্টেডিয়ামে দলের ওপেন ট্রেনিংয়ে হাজির হয়েছিলেন ২০ হাজারের বেশি দর্শক। অন্যদিকে অ্যাঙ্গোলা ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেছে। বাড়তি কোটা থাকার পরও এএফসির বাছাইয়ে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ডি গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে অ্যাঙ্গোলা। শীর্ষে ছিল কেপ ভার্দে (২৩) ও দ্বিতীয় স্থানে ক্যামেরুন (১৯)।


স্বদেশ প্রতিদিন/ এম এস 


আরও সংবাদ   বিষয়:  অ্যাঙ্গোলা   আর্জেন্টিনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close