বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৯ AM

নোয়াখালীর সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরক্লার্ক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রফিকুন-নবী ফাউন্ডেশন ও মাস্টার দিল মোহাম্মদ ফাউন্ডেশনের যৌথ পৃষ্ঠপোষকতায় এ পরীক্ষার আয়োজন করা হয়।

বৃত্তি পরীক্ষায় মোহাম্মদপুর ও চরক্লার্ক ইউনিয়নের ২২টি স্কুল ও মাদ্রাসার ৩য়, ৪র্থ, ৫ম, ৭ম এবং ৯ম শ্রেণির মোট ৫৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

রফিকুন-নবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পিবিআই-এর সহকারী পুলিশ সুপার আবু জাফর মো. ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফেনী গার্লস কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ।

এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রতন চন্দ্র মজুমদার, সুবর্ণচর উপজেলা বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম আজাদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আলী আক্কাছ, রফিকুন-নবী ফাউন্ডেশনের সদস্য সচিব মো. ইকরাম হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

পরীক্ষার আয়োজকরা জানান, রফিকুন-নবী ফাউন্ডেশন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে দীর্ঘ ১৮ বছর ধরে এই বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও বেশি উৎসাহী করে তোলে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  সুবর্ণচর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close