| শিরোনাম: |

ডা. আইয়ার বলেন, ছত্রাক যদি শুধু পেঁয়াজের বাইরের স্তরে থাকে, তাহলে ভালোভাবে ছুলে ধুয়ে রান্নায় ব্যবহার করা যেতে পারে। তবে পেঁয়াজের ভেতরের একাধিক স্তরে ছত্রাক দেখা গেলে, অথবা পেঁয়াজে দুর্গন্ধ বা পিচ্ছিলভাব থাকলে তা না খাওয়াই ভাল। কারণ কিছু ক্ষেত্রে এই ছত্রাক টক্সিন তৈরি করতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তিনি আরও পরামর্শ দেন—এ ধরনের পেঁয়াজ কাটার পর হাত, ছুরি ও কাটিং বোর্ড ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে, যাতে ছত্রাক অন্য খাবারে ছড়িয়ে না পড়ে। পেঁয়াজ সংরক্ষণের জন্য প্লাস্টিক ব্যাগের বদলে বাতাস চলাচল করতে পারে—এমন ঝুড়ি বা জালের ব্যাগ ব্যবহার করা উচিত। পাশাপাশি অল্প অল্প করে প্রয়োজন অনুযায়ী তাজা পেঁয়াজ কেনা নিরাপদ।
সোশ্যাল মিডিয়ায় কালো দাগযুক্ত পেঁয়াজ নিয়ে অতিরিক্ত আতঙ্ক ছড়ালেও ডা. নন্দিতা আইয়ার মনে করেন—সচেতনতা জরুরি, আতঙ্ক নয়। সঠিক খাদ্য নিরাপত্তা বজায় রাখলে এই সমস্যা মোকাবিলা করা যায় এবং অযথা খাদ্য অপচয়ও কমানো সম্ভব।
সূত্র: এনডিটিভি
স্বদেশ প্রতিদিন/ আরএফ