মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
রাজাপুরে বিএনপি নেতার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৪:৫৩ পিএম
রাজাপুরে বিএনপি নেতার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজাপুরে বিএনপি নেতার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

ঝালকাঠির রাজাপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় রাজাপুর উপজেলার গালুয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। বিএনপি নেতা ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মইন ফিরোজী প্রধান অতিথি হিসেবে ফ্রি এ মেডিকেল ক্যাম্প কার্যক্রমের উদ্ভোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সামাদ ফৌজিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট সাবরিনা সামাদ ফিরোজী।

রিউমাটোলজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ ট্রাস্টের সহযোগিতায়, ডা. আব্দুল হাকিম আকন স্মৃতি স্মরণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বাথ জনিত রোগ ও ব্যথার ৪০০ শতাধিক রোগীকে চিকিৎসা সহ বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। এতে কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গরিব রোগীরা অগ্রাধিকার পান। 

ক্যাম্পে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. রিনা ফেরদৌস, বরিশাল মেডিকেল কলেজের রিউমাটোলজি ডা. ফাহাদ, ডা. তৌফিক এলাহি, ট্রাস্টের সেক্রেটারি ডা. পিযুস বিশ্বাস, ডা. বর্ষা ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মডার্ন ওয়ান স্টপ আর্থরাইটিস কেয়ার এন্ড সেন্টারের রিউমাটোলজি বিভাগের ১৪ চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট ও ট্রাস্টের কার্যনির্বাহী পরিষদের সদস্য সহ ৩৩ জন মেডিকেল টিম এ চিকিৎসা সহায়তা প্রদান করেন। 

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  রাজাপুর   বিএনপি   মেডিকেল   ক্যাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close