নোয়াখালীতে ডা. মফজলুর রহমান ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৪:৫১ পিএম

নোয়াখালীতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ডা. মফজলুর রহমান মজুমদার (মকু চেয়ারম্যান) ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ হাজারের অধিক শিক্ষার্থী। মোট ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়, যা এলাকায় শিক্ষা বিস্তারে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
সিদীপ মডার্ন স্কুলের সার্বিক পরিচালনায় এই বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক ও অর্থায়নে ছিলেন ডা. মফজলুর রহমান মজুমদারের ছেলে জার্মান প্রবাসী শওকত আলী মজুমদার জাখিন, লিয়াকত আলী মজুমদার মোহন, যুক্তরাজ্য প্রবাসী ইঞ্জিনিয়ার মশিউর রহমান মজুমদার রিটন।
আয়োজকরা জানান, এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সহায়তা করাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।
শিক্ষার মানোন্নয়ন ও মেধা বিকাশে তাদের এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিগগিরই আয়োজিত হবে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/ এমএস