বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চট্টগ্রামে এক রাতেই ৩ খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম আপডেট: ১৪.১১.২০২৫ ৪:৫৪ PM

চট্টগ্রামে এক রাতেই পৃথক তিনটি হত্যাকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতের বিভিন্ন সময়ে চট্টগ্রাম মহানগর, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায় এসব ঘটনা ঘটে। 

নিহতরা হলেন,রাঙ্গুনিয়ার শ্রমিকদল নেতা আব্দুল মান্নান (৪২), চট্টগ্রাম নগরের মোবাইল সার্ভিসিং কর্মী আকাশ এবং ফটিকছড়ির ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ।

রাত ১০টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়ার ৬ নম্বর ওয়ার্ডের বুলাইন্নের বাড়ি টেক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শ্রমিকদল নেতা আব্দুল মান্নান। স্থানীয় ক্ষেত্রবাজার এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয়। বালুর ব্যবসার সঙ্গে জড়িত মান্নানের হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

এনায়েত বাজার কসাইপাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন মোবাইল সার্ভিসিং দোকানি আকাশ। স্বজনদের মতে, পূর্বপরিচিত সানি নামে একজনের কাছে মোবাইল ডিসপ্লে পরিবর্তনের টাকা নিতে যান আকাশ। এ সময় বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে সানি ও তার সহযোগীরা আকাশকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সিএমপির কোতোয়ালি থানার ওসি এম এ করিম জানান, ঘটনায় জড়িত তিনজনের একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্বশত্রুতার জেরে ফটিকছড়ির উত্তর ধুরং এলাকায় হামলার শিকার হন ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ। গত বুধবার রাতে স্থানীয় কয়েকজন তাকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনটি হত্যাকাণ্ডই পৃথক কারণে ঘটেছে বলে জানা গেলেও ঘটনাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   রাত   খুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close