বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পোষা কুকুরের ভুলে মালিক গুলিবিদ্ধ!
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩:৩৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঘড়িতে তখন প্রায় মধ্যরাত। বিছানায় বসে নিজের বন্দুক পরিষ্কার করছিলেন এক ব্যক্তি। ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকে উচ্ছ্বাসে লাফাতে থাকা তার পোষা কুকুর এমন এক অঘটন ঘটায়, যার পরিণতিতে মালিককে যেতে হয়েছে হাসপাতালে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার শিলিংটন শহরে ঘটেছে এই অদ্ভুত ঘটনাটি।

খবর অনুসারে, ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি নিজের শটগান পরিষ্কার করছিলেন। বন্দুকটি তখন বিছানায় রাখা ছিল। কিন্তু মুহূর্তে কুকুরটি উঠে পড়ে বিছানায় এবং তার পা বন্দুকের ট্রিগার অংশে  চাপ লেগে গুলি ছুটে যায়। গুলি সরাসরি মালিকের পিঠে লাগে।

গুলিবিদ্ধ হওয়ার পর তিনি ফোন করে ছেলের কাছে সাহায্য চান। পুলিশ এসে তাকে সচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে এবং উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে জানা যায়, তার অস্ত্রোপচার করা হয়েছে এবং আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

পুলিশ জানায়, দুর্ঘটনাটি কীভাবে ঘটল—ট্রিগারে কুকুরের পা পড়ে নাকি বন্দুকের সেফটি বন্ধ ছিল—এ বিষয়ে এখনো তদন্ত চলছে।

এর আগেও যুক্তরাষ্ট্রে এমন ঘটনা ঘটেছে। মেমফিসে, আর কয়েক বছর আগে ক্যানসাস ও আইওয়ায় পোষা কুকুরের পা অস্ত্রে লেগে একই ধরনের দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  পোষা   কুকুর   গুলিবিদ্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close