সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      
তানজিন তিশার বিরুদ্ধে থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩:৩৯ পিএম

প্রাণনাশের হুমকির অভিযোগে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে থানায় জিডি করেছেন সায়ানা কুটর ফ্যাশন হাউজের কর্ণধার, নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। তিশার বিরুদ্ধে ১২ নভেম্বর করা জিডির নাম্বার হলো ৯৮৫। 

কিছুদিন আগেই অ্যাপোনিয়া প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ আমিনুল ইসলাম প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনার এক সপ্তাহ পেরোতেই শাড়ির কারণেই এবার থানায় জিডি করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ।
 
জিডিতে তিশার বিরুদ্ধে তিনি কিছু অভিযোগ উল্লেখ করেছেন, ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে তার কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য নিয়েছিলেন। পরদিন শাড়িটি ফেরত দেয়ার কথা থাকলেও না দিয়ে আয়েশাহকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মামলার হুমকি এমনকি প্রাণনাশের ভয়ও দেখান।
 
আয়েশাহ গণমাধ্যমকে বলেন, তিশা আমাকে ডিবিতে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। আমার মানসম্মান নষ্ট করবেন বলেও ভয় দেখিয়েছেন। বিষয়টি নিয়ে আমার কাছে সব ধরনের প্রমাণ রয়েছে। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।

ঘটনার সত্যতা জানতে তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিশা বলেন, আমার বিরুদ্ধে কিছু লোক লাগছে। আমি ব্যাপারটা বুঝতে চেষ্টা করছি। চক্রটাই এসব করছে। সব জেনে তারপর আপনাদের বলতে পারবো।

উল্লেখ্য, তানজিন তিশার বিরুদ্ধে অ্যাপোনিয়া প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ আমিনুল ইসলামের দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তের দায়িত্বে রয়েছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি)। এমন পরিস্থিতিতেই অভিনেত্রী তিশা জড়িয়েছেন জিডির ঝামেলায়।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:   তিশা   জিডি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close