বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
‘বেইমান’ বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৪:০৪ AM

কাজের প্রয়োজনে বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতেন বাপি মণ্ডল। সংসারের টাকা পৌঁছে দিতে তিনি ভরসা করতেন ঘনিষ্ঠ বন্ধু জিৎ-এর ওপর। কিন্তু সেই বিশ্বাসই ভেঙে যায়—কারণ জিৎ পরকীয়ায় জড়ান বাপির স্ত্রী সঞ্চারীর সঙ্গে।


গত সোমবার সাঁইথিয়ার বাইপাসে সঞ্চারী ও জিৎ-কে একই মোটরসাইকেলে দেখে ফেলেন বাপি। এরপর তিনি দুজনকে নিয়ে যান সাঁইথিয়ার সতীপীঠ নন্দিকেশ্বরীতলায় এবং সবার সামনে সঞ্চারীর সঙ্গে জিতের বিয়ে দেন। সাত বছরের সন্তানকে তবে নিজের কাছেই রাখেন তিনি।


নবদম্পতির সামনে দাঁড়িয়ে বাপির মন্তব্য—“আজ থেকে আমি মুক্ত। আমার বউ এখন বন্ধুর বউ। তার ভরণপোষণের দায়িত্বও এখন বন্ধুর।”


নয় বছর আগে বাপি ও সঞ্চারীর বিয়ে হয়। বাপির বন্ধু জিৎ নিয়মিত টাকা দিতে সঞ্চারীর কাছে যেতেন। সেই সময়েই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। অন্যদিকে সঞ্চারী বাপির বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন, যা এখনও আদালতে বিচারাধীন। এ কারণে তিনি বেশ কিছুদিন ধরেই বাবার বাড়িতে ছিলেন।


ঘটনার দিন বাপি শ্বশুরবাড়ি গিয়েছিলেন, কিন্তু সঞ্চারীর মা জানান—মেয়ে স্বাধীন, সে নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। এরপরই বাপি জিতের ওপর নজরদারি শুরু করেন এবং শেষ পর্যন্ত দুজনকে একসঙ্গে দেখে সিদ্ধান্ত নেন মন্দিরে নিয়ে গিয়ে তাদের বিয়ে দিয়ে দেওয়ার।


বিয়ে নিয়ে কিছুটা অস্বস্তিতে থাকলেও জিৎ বলেন, “আট-নয় মাস ধরে আমাদের প্রেম গভীর হয়েছে। বিয়ে করব ঠিক করেছিলাম, কিন্তু বন্ধুকে বলতে পারছিলাম না। যা হলো, ভালোই হলো।”


বাপির আশা—এখন যেহেতু সঞ্চারী নতুন সংসার শুরু করেছে, আদালতে চলমান মামলা হয়তো তুলে নেবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  সাঁইথিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close