| শিরোনাম: |

নিহত বিপ্লব ঘরামী মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত হারেস উল্লাহ ঘরামীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, যৌনপল্লীর একটি ঘরে যৌন উত্তেজক ওষুধ সেবনের পর বিপ্লব অজ্ঞান হয়ে পড়েন। এরপর স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে দৌলতদিয়া রেলস্টেশন-সংলগ্ন এলাকায় তার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, দেশি মদের সঙ্গে অতিরিক্ত মাত্রায় যৌন উত্তেজক ওষুধ সেবনের ফলেই বিপ্লবের মৃত্যু হতে পারে।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত উত্তেজক ওষুধ সেবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবার থেকেও জানা গেছে, তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ