| শিরোনাম: |

খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ—এই চার বিভাগে প্রশাসনিক রদবদলের মাধ্যমে নতুন কমিশনারদের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশিদকে রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার পদে দায়িত্ব পাচ্ছেন।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মীকেও নতুন দায়িত্বে আনা হয়েছে। তাকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনিক এই পদে তিনিই নতুন মুখ হিসেবে যোগ দিচ্ছেন।
এ ছাড়া ময়মনসিংহের বর্তমান বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে বদলি করে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার করা হয়েছে। রদবদলের মাধ্যমে চার বিভাগেই নতুন প্রশাসনিক নেতৃত্ব গড়ে উঠল।
স্বদেশ প্রতিদিন/ আরএফ