| শিরোনাম: |

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের সিদ্ধান্ত ও প্রতিক্রিয়া তুলে ধরেন।
মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোটের ঘোষণা দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটি এ ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে।”
তিনি আরও বলেন, সভায় ১৭ অক্টোবর তারিখে ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ওপর জনগণের মতামত যাচাইয়ের জন্য গণভোট আয়োজনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ