| শিরোনাম: |

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা, যার ফলে একজন বাস শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ হতাহত ব্যক্তির নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের শাহ আলী থানার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা মেট্রো-ব-১৩-১২৬২ নম্বরের বাসে হঠাৎ আগুন লাগে। বাসে থাকা দুইজন শ্রমিকের মধ্যে একজন দগ্ধ হয়ে নদীতে লাফ দেন। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে নদীতে লাফ দেওয়া দগ্ধ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম জানিয়েছেন, “নবাবেরবাগ উত্তরপাড়া বেড়িবাঁধ এলাকায় বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এক শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ