বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলছে নেপালের সঙ্গে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচ খেলছে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি রাত ৮টায় শুরু হয়েছে।
লম্বা ভ্রমণ শেষে মাত্র এক সেশন অনুশীলন করা কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত শোমকে একাদশে রাখা হয়নি। কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষার জন্য শোমকে শুরুতে বদলি হিসেবে রাখা হয়েছে।
তবে লিস্টার সিটির তারকা হামজা চৌধুরী শুরু থেকে একাদশে খেলবেন। কোচ কাবরেরা ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলকে পরীক্ষা করার উদ্দেশ্যে একাদশের বাইরে বদলি হিসেবে আরও ছয় খেলোয়াড় ব্যবহার করবেন।
বাংলাদেশের একাদশঃ
আক্রমণঃ রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম
মধ্যমাঠঃ হামজা চৌধুরী, সোহেল রানা, জামাল ভূঁইয়া, সোহেল রানা জুনিয়র
রক্ষণঃ তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন
গোলরক্ষকঃ মিতুল মারমা